শনিবার, ২৫ Jul ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
এখনো দল ঘোষণা হয়নি, ক্রিকেট দল যাবে পরশু

এখনো দল ঘোষণা হয়নি, ক্রিকেট দল যাবে পরশু

অনলাইন ডেস্ক :: এসএ গেমসে সোনা জয়ের লক্ষ্যে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল পরশু যাচ্ছে নেপালে। অথচ এখনো এসএ গেমসের দল ঘোষণা হয়নি
এসএ গেমসে অংশ নিতে বাংলাদেশের বেশির ভাগ অ্যাথলেট চলে গেছেন নেপালে। বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল রওনা দিচ্ছে পরশু সকালে। অথচ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এসএ গেমসের দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও নির্বাচেকরা অনেক আগেই দল জমা দিয়ে দিয়েছেন।

নির্বাচকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসএ গেমসের বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হাসান, যিনি অধিনায়ক ছিলেন সবশেষ ইমার্জিং কাপে। শুধু অধিনায়কত্বে নন, ইমার্জিং কাপের দলটাই প্রায় এসএ গেমসে যাচ্ছে। চোটে পড়ে বাদ পড়েছেন আমিনুল ইসলাম বিপ্লব। দলে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশ টেস্ট দলে থাকা সাইফ হাসান ও মানিক খান। সৌম্য সরকার থাকছেন এসএ গেমসের দলেও।
এসএ গেমসে সৌম্যকে রাখার ব্যাখ্যায় বিসিবির নির্বাচক হাবিবুল বাশার বললেন, ‘দলে ২৩ বছরের ওপরে তিনজনকে রাখা যাবে। সৌম্যকে রাখা এ কারণে। আর ইমার্জিং দলটা খুব একটা পরিবর্তন করতে চাচ্ছি না। যেহেতু অনেক দিন ধরে খেলছে, ওর অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছি। দলের সমন্বয়টা ভাঙতে চাইছি না।’
এবার শুধু নির্বাচক নন, এবার দলের ম্যানেজার হিসেবেও কাঠমান্ডু যাচ্ছেন হাবিবুল। প্রথমবারের মতো দলের সঙ্গে একটি গেমসে যাচ্ছেন, অন্যরকম রোমাঞ্চ কাজ করছে তাঁর মধ্যে, ‘নতুন একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। সিরিজ-টুর্নামেন্ট একরকম। এখানে সহস্রাধিক অ্যাথলেট থাকবে এক জায়গায়, ক্রিকেট খেলতে হবে ভিন্ন পরিবেশে। সোনা জিতলে পোডিয়ামে দাঁড়াতে হয়। জাতীয় সংগীত বাজে—অন্যরকম এক ব্যাপার।’
এসএ গেমসে বাংলাদেশ ক্রিকেট দলের রেকর্ড দুর্দান্ত। এসএ গেমসের ইতিহাসে একবারই অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট, ২০১০ সালে। ঘরের মাঠে বাংলাদেশ সেবার সোনা জিতেছিল। হাবিবুল বলছেন, এবারও তাঁদের একই লক্ষ্য থাকবে, ‘অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে সোনা জয়।’
এসএ গেমসের সম্ভাব্য বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, ইয়াসির আলী, আফিফ হোসেন, জাকির হাসান, মিনহাজুল আবেদীন আফ্রিদি, সৌম্য সরকার, তানভীল ইসলাম, মাহমুদ হাসান, মেহেদী রানা, সুমন খান, মাইদুল ইসলাম ভূঁইয়া, মানিক খান ও মেহেদী হাসান।
এসএ গেমসে বাংলাদেশের সূচি
পুরুষ ক্রিকেট দল:
৪ ডিসেম্বর: বাংলাদেশ বনাম মালদ্বীপ
৬ ডিসেম্বর: বাংলাদেশ বনাম ভুটান
৭ ডিসেম্বর: বাংলাদেশ বনাম নেপাল
৮ ডিসেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
* সব ম্যাচ কাঠমান্ডুতে

নারী ক্রিকেট দল:
৩ ডিসেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
৪ ডিসেম্বর: বাংলাদেশ বনাম নেপাল
৫ ডিসেম্বর: বাংলাদেশ বনাম মালদ্বীপ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯