শনিবার, ২৫ Jul ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ইংল্যান্ডে মুরতাঘ অবসরের ঘোষণা দিলেন

ইংল্যান্ডে মুরতাঘ অবসরের ঘোষণা দিলেন

অনলাইন ডেস্ক :: অবসরের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের ডানহাতি পেসার টিম মুরতাঘ। ইংল্যান্ডে জন্ম নেওয়া আইরিশ এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। আয়ারল্যান্ডের জার্সিতে ৫৮ ওয়ানডের পাশাপাশি মুরতাঘ খেলেছেন ১৪টি টি-টোয়েন্টি। সাদা পোশাকে নবীন এই দলটির হয়ে টেস্ট খেলেছেন মাত্র ৩টি।
লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখানো ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার এক বিবৃতিতে জানান, ‘আমি জানতাম এমন দিন আসবে, যখন আমাকে এই সিদ্ধান্ত জানাতে হবে। অবসরের এই সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য সহজ ছিল না। আট বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছি, এক মুহূর্তের জন্যও ক্রিকেটকে অপছন্দ করিনি।’
তিনি আরও জানান, ‘এটা সত্যিই দুঃখের যে ক্রিকেটকে বিদায় বলে দিতে হচ্ছে। বিদায়ের আগে লর্ডসের সেই ম্যাচটি আমার ক্যারিয়ার সেরা ম্যাচ হয়েই থাকবে। এমনভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া সত্যিই দারুণ।’
২০১৮ সালে ডাবলিনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হয় মুরতাঘের। ২০১২ সালে বেলফাস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে আর একই বছর একই ভেন্যুতে বালাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় মুরতাঘের।
মুরতাঘ টেস্টে ১৩, ওয়ানডেতে ৭৪ আর টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৩ উইকেট। প্রথমশ্রেণিতে তার নামের পাশে ৮১৬ উইকেট। লিস্ট ‘এ’তে নিয়েছেন আরও ২৭৫ উইকেট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯