মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
স্বামীর মরদেহ ১১ বছর ধরে ফ্রিজে লুকিয়ে রাখেন স্ত্রী

স্বামীর মরদেহ ১১ বছর ধরে ফ্রিজে লুকিয়ে রাখেন স্ত্রী

অনলাইন ডেস্ক :: যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ইউটাতে বাড়ির ফ্রিজে লুকিয়ে রাখা পল এডোয়ার্ড ম্যাথার্সের নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সর্বনিম্ন দেড় বছর বা সর্ব্বোচ্চ ১১ বছর সময়কালের মধ্যে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম জানায়, গত মঙ্গলবার নিয়মিত সমাজকল্যাণমূলক পরিদর্শনের অংশ হিসেবে টুয়েলো শহরে ৭৫ বয়সী বৃদ্ধা জিন স্যুরন-ম্যাথার্সের অ্যাপার্টমেন্টে যান কর্মীরা। এর আগে দুই সপ্তাহ ধরে ওই বৃদ্ধার কোনো দেখা সাক্ষাৎ মিলছিল না বলে জানান ভবনের এক তদারককারী।
পরে অ্যাপার্টমেন্টে গিয়ে বিছানার ওপর জিন স্যুরন-ম্যাথার্সের মরদেহ পাওয়া যায়। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কিন্তু চমকে যাওয়ার মতো ঘটনা ঘটে এর পরে। অক্ষত অবস্থায় বাড়ির ডিপফ্রিজে খুঁজে পাওয়া যায় ওই বৃদ্ধার স্বামী ৬৯ বছর বয়সী পল এডোয়ার্ড ম্যাথার্সের মরদেহ। কিন্তু এর সঙ্গে স্ত্রী জিন স্যুরন-ম্যাথার্স জড়িত কিনা তা স্পষ্ট নয়।

এ ঘটনার রহস্য উদঘাটনে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯