সোমবার, ২৭ Jul ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশালে মোবাইল কোর্ট অভিযানে এসএ পরিবহনের পার্সেল সহকারীকে ১ বছরের কারাদণ্ড প্রদান

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে এসএ পরিবহনের পার্সেল সহকারীকে ১ বছরের কারাদণ্ড প্রদান

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় আজ ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে বরিশাল নগরীর পুলিশ লাইন রোডস্থ এসএ পরিবহন নামাক বেসরকারি কুরিয়ার সার্ভিসের অফিসে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় এ. এফ. এম. শামীম। এসময় অভিযান চালিয়ে ১১ বস্তা অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এর আনুমানিক পরিমাণ ১১ লক্ষ মিটার যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ২০ লক্ষ টাকা। এসময় অবৈধ কারেন্ট জাল এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের পার্সেল সহকারীর মোঃ বেল্লাল হোসেনের কাছ থেকে উদ্ধার করা হয়। তাই তাকে জেলা প্রশাসন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. এফ. এম. শামীম পরিচালিত মেবাইল কোর্ট আদালতের মাধ্যমে। মৎস সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪(ক) ধারার ৫(২) (খ) ধারা অনুযায়ী অবৈধ কারেন্ট জাল পরিবহন করার অপরাধে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে রসুলপুরে নির্দিষ্ট স্থানে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালতে প্রসিকিউসন অফিসার হিসেবে উপস্থিতি ছিলেন জেলা মৎস অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস। অভিযানে আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করে কোতোয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯