শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
৪১ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, বিভিন্ন পদে ২১৬৬ জন নিয়োগ

৪১ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, বিভিন্ন পদে ২১৬৬ জন নিয়োগ

অনলাইন ডেস্ক :: ৪১ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)। আজ বুধবার বিপিএসসির ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন পদে ২ হাজার ১’শ ৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে।
কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ ডিসেম্বর থেকে এই বিসিএসের জন্য আবেদন শুরু হবে। অনলাইনের মাধ্যমে এই বিসিএসে আবেদন করার শেষ তারিখ ৪ জানুয়ারি।

৪১ তম বিসিএসের শিক্ষা ক্যাডারে সবচেয়ে বেশি ৯০৫ জনকে নিয়োগ দেওয়া হবে। তাছাড়া বিসিএস প্রশাসনে ৩২৩ জন, পুলিশে ১০০ জন, পররাষ্ট্রে ২৫ জন, সহকারী কর কমিশনার ৬০ জন, আনসারে ২৩ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহা হিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ জন, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ জন ও সহকারী নিবন্ধক ৮ জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৪ জন, বিসিএস খাদ্যে সহকারী খাদ্যনিয়ন্ত্রক ৬ জন ও সহকারী রক্ষণ প্রকৌশলী ২ জন, সহকারী পোস্ট মাস্টার জেনারেল পদে ২ জনকে নেওয়া হবে।
তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা পদে ২২ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) পদে ১১ জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক পদে ৫ জন, সহকারী বেতার প্রকৌশলী পদে ৯ জন, স্থানীয় সরকার বিভাগে বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশলে সহকারী প্রকৌশলী পদে ৩৬ জন নিয়োগ পাবেন।
তাছাড়া, পরিসংখ্যান কর্মকর্তা পদে ১২ জন, রেলপথ মন্ত্রণালয়ে সহকারী যন্ত্র প্রকৌশলী ৪ জন, সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট ১ জন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক ১ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) ২০ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৩ জন, বিসিএস গণপূর্তে সহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬ জন ও সহকারী প্রকৌশলী (ই/এম) ১৫ জনকে নেওয়া হবে।

বিসিএস পশুসম্পদে ৭৬ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৩ জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা ৬ জন, মৎস্যে ১৫ জন, সহকারী বন সংরক্ষক পদে ২০ জন, বিসিএস বাণিজ্যে সহকারী নিয়ন্ত্রক ৪ জন নিয়োগ পাবেন।

এছাড়া বিসিএস স্বাস্থ্যতে সহকারী সার্জন পদে ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০ জন নিয়োগ পাবেন। সবমিলিয়ে ২ হাজার ১’শ ৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে। তবে পদসংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বিপিএসসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯