মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মেধা-শক্তিকে কাজে লাগাতে হবে যুব সমাজের : প্রধানমন্ত্রী

মেধা-শক্তিকে কাজে লাগাতে হবে যুব সমাজের : প্রধানমন্ত্রী

বার্তা পরিবেশক :: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়নে যুব সমাজের মেধা ও শক্তিকে কাজে লাগাতে হবে।
শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সপ্তম জাতীয় কাউন্সিলে বক্তৃতাকালে তিনি একথা বলেন।

যুব সমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষকে কতটুকু দিতে পারলাম সেই চিন্তা করতে হবে। দুর্নীতি করে হয়তো সম্পদ অর্জন করা যায়, কিন্তু মানুষের সম্মান পাওয়া যায় না, এটাই হচ্ছে বাস্তবতা।
যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, চাঁদার হিসাব না করে জনকল্যাণের কথা চিন্তা করতে হবে। এ সময় তিনি বদনাম দূরে সরিয়ে আদর্শ ও সম্মান নিয়ে চলতে যুবলীগ নেতাকর্মীদের নির্দেশ দেন।
সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশ আজ এগিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্র বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। এটা আমাদের কথা নয়, বিশ্বই এই স্বীকৃতি দিচ্ছে।
এর আগে শনিবার সকাল সোয়া ১১টার দিকে যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসের উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুবলীগের এই কংগ্রেসেই ঘোষণা করা হবে সংগঠনের নতুন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নাম।

যুবলীগের নতুন নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের নীতিনির্ধারক নেতারা আগেই স্পষ্ট করে বলেছেন, দুর্নীতিবাজ ও বিতর্কিতদের আর ঠাঁই হবে না যুবলীগে। সৎ, যোগ্য, ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয়রাই আসবেন এই সংগঠনের নেতৃত্বে। বিশেষ করে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক পদে নতুন মুখ খুঁজে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার কংগ্রেসের দ্বিতীয় পর্বে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হবে। আর আলোচিত নেতারা নতুন নেতৃত্বে এলে যুবলীগের চলমান কলঙ্ক কিছুটা হলেও মুছবে বলে অনেকেই মনে করছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯