শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে বিএনপি সমাবেশ শেষে ফেরার পথে নেতা গ্রেফতার

বরিশালে বিএনপি সমাবেশ শেষে ফেরার পথে নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :: বরিশালে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিভাগীয় বিক্ষোভ সমাবেশ শেষে বাসায় ফেরার পথে দলের কেন্দ্রিয় কমিটির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেল পৌনে তিনটার দিকে নগরীর নাজিরের পোল এলাকা থেকে কোতয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতারের পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক শামীম আহমেদ তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, আকন কুদ্দুসুর রহমান ২০১৩ সালের ২৭ নভেম্বর নগরীর বিমানবন্দর থানায় দায়েরকৃত একটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি। সরকারি কাজে বাধা দান এবং জনশান্তি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পুলিশ বাদী হয়ে ঐ মামলা দায়ের করে।

তবে আকন কুদ্দুসুর রহমানের আইনজীবী আবুল কালাম আজাদ জানিয়েছেন এই মামলার অভিযোগ মিথ্যা। বরিশালে বেগম জিয়ার মুক্তি দাবিতে বিএনপির সমাবেশ শেষে বাসায় ফেরার পথে পুলিশ তাকে আটক করে একটি গায়েবী মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯