শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কক্সবাজারে মাদরাসাছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার

কক্সবাজারে মাদরাসাছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি :: কক্সবাজারের পেকুয়ায় নিখোঁজ এক মাদরাসাছাত্রীর বিভৎস লাশ রাস্তার পাশে বস্তাবন্দী অবস্থায় পাওয়া গেছে।

শুক্রবার ভোরে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ফতেহআলী মায়ের পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভোররাতে তারা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় ওই এলাকার বিসমিল্লাহ সড়কের পাশে একটি রক্তাক্ত বস্তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে বস্তা খুলে দেখতে পান সেখানে একটি ক্ষত-বিক্ষত নারীর লাশ।

ওই লাশের বাম কান কাটা, দুচোখ উপড়ে ফেলা হয়েছে, যৌনাঙ্গেও জখমের চিহ্ন আছে।

স্থানীয়রা জানান, হতভাগা মেয়েটির নাম আশেয়া বেগম (১৪)। সে ওই এলাকার জামাল উদ্দিনের কন্যা এবং মগনামা মাঝিরপাড়া শাহ রশিদিয়া আলিম মাদরাসার নবম শ্রেণীর ছাত্রী ছিল।

নিহতের ভাই আবদুল মালেক জানান, ‘তার বোন আয়েশা আগেরদিন সকালে মাদরাসায় যাওয়ার জন্য বইপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে তারা বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায় খোঁজাখুঁজি করেও না পেয়ে সকালের আবার খোঁজাখুঁজি করার জন্য অপেক্ষা করছিলেন।’

তিনি বলেন, ‘আমি এ হত্যাকাণ্ডের সাথে জড়িত নরপশুদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

মগনামা মাঝিরপাড়া শাহ রশিদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মওলানা মোহাম্মদ নূর বলেন, ‘আয়েশা বেগম আমাদের মাদরাসার নবম শ্রেণীর নিয়মিত ছাত্রী ছিল। সে ২০ তারিখও মাদরাসায় উপস্থিত ছিল। ঘটনার দিন সে মাদরাসায় আসেনি। পরে জানতে পারলাম রাস্তার পাশে বস্তাবন্দী অবস্থায় তার লাশ পাওয়া গেছে।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল আজম জানান, ‘আমরা লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছি।

নিহত ওই নারীর শরীরে অসংখ্য আঘাত ছিল উল্লেখ করে তিনি বলেন, লাশের ধরণ দেখে মনে হচ্ছে কেউ প্রচণ্ড ক্ষোভ থেকে তাকে হত্যা করে বস্তাবন্দী করে রাস্তার পাশে ফেলে যায়।

তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো ক্লু না পাওয়ায় কে বা কারা মেয়েটিকে হত্যা করেছে তা এখনো সনাক্ত করা যায়নি তবে পুলিশ হত্যাকারীকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯