সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আবারও ট্রেন দুর্ঘটনা : রেল যোগাযোগ বন্ধ ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ

আবারও ট্রেন দুর্ঘটনা : রেল যোগাযোগ বন্ধ ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ

অনলাইন ডেস্ক :: কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের অদূরে বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হয়েছে।

এতে করে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার একেএম কামরুজ্জামান জানিয়েছেন, ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি কুলিয়ারচর স্টেশন থেকে ছেড়ে ভৈরব স্টেশনের অদূরে জগন্নাথপুর এলাকা পার হওয়ার সময় ১টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় ট্রেনটির মাঝখানের একটি বগির চাকা লাইনচ্যুত হয়।

বিকাল ৪টার দিকে ভৈরব রেলওয়ে থানার ইনচার্জ ফেরদৌস আহম্মেদ বিশ্বাস জানান, আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনা কবলিত বগির চাকাটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে ৩/৪ ঘণ্টা সময় লেগে যেতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯