বুধবার, ২৯ Jul ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ভোলা সাড়ে ২৩’শ মণ সরকারি চাল উদ্ধার

ভোলা সাড়ে ২৩’শ মণ সরকারি চাল উদ্ধার

ভোলা প্রতিনিধি :: ভোলা জেলা শহরের চরনোয়াবাদে বিসিক শিল্প নগরীতে খান ব্রাদার্স নামের মিলে খাদ্য মন্ত্রণালয়ের ২ হাজার ৩৫০ মণ চাল অবৈধভাবে নুরজাহান ব্র্যান্ডে প্যাকেটজাত করার সময় উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাউছার হোসেন চালগুলো উদ্ধার করেন। এ সময় মিলটি সিলগালা করা হয়।
এছাড়া মিলের ম্যানেজার মো. মোতালেবকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। মোতালেব পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মোজাফফর সিকদারের ছেলে।

সহকারী কমিশনার কাউছার হোসেন অনুসন্ধান ২৪ ফোরকে বলেন, খান ব্রাদার্স মিলে ১০৩ মেট্রিক টন চাল ছিল। এর মধ্যে ৩ হাজার ২০০ বস্তায় ৯৪ মেট্রিক টন (২ হাজার ৩৫০ মণ) চাল খাদ্য মন্ত্রণালয়ের। বিভিন্ন চালের সঙ্গে এসব সরকারি চাল মিশিয়ে অবৈধভাবে নুরজাহান ব্র্যান্ডে প্যাকেট করে বাজারজাত করা অভিযোগের প্রমাণ মিলেছে তাদের ‍বিরুদ্ধে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯