শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পটুয়াখালী চেয়ার ছোড়াছুড়ি আওয়ামী লীগের সম্মেলনে , আহত ১০

পটুয়াখালী চেয়ার ছোড়াছুড়ি আওয়ামী লীগের সম্মেলনে , আহত ১০

নিজস্ব প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন পণ্ড হয়ে গেছে। কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের চেয়ার ছোড়াছুড়ি, ভাংচুরের কারণে প্রথম অধিবেশন শেষে এ সম্মেলন প্রক্রিয়া পণ্ড হয়ে যায়।

এক পর্যায়ে হাতাহাতি ও মারধরে রণক্ষেত্রে পরিণত হয়। স্থানীয় এমপি অধ্যক্ষ মহিব্বুর রহমানসহ উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলনস্থল ত্যাগ করেন।

মঙ্গলবার বিকেলে হট্টগোলের ঘটনায় অন্তত ১০ জন জন আহত হয়েছে। এর মধ্যে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল গাজী ও আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাচ্চু মোল্লা রক্তাক্ত জখম হয়েছেন।

সম্মেলনে হামলা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেনকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান। বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত থাকায় চম্পাপুর ইউনিয়নের কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯