বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াত সাদিক আব্দুল্লাহ’র জন্মদিন উপলক্ষে বরিশাল মহানগর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার সুমনের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার আসর নামাজ শেষে নগরীর পশ্চিম কাউনিয়া সোবাহান মিয়ার পুল সংলগ্ন মসজিদে এই দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
এসময় ১নং ওয়ার্ড আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জন্মদিন উপলক্ষে নেতাকর্মীরা মেয়র সেরনিয়াত সাদিক আব্দুল্লাহ’র শারীরিক সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া কাছে প্রার্থনা করেন। পরে আনুষ্ঠানিকভাবে দোয়া মোনাজাত করে সাদিক আব্দুল্লাহ’র জন্য দোয়া চেয়েছেন।