শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ত্রিপলিতে বিমান হামলায় বাংলাদেশিসহ নিহত ৭

ত্রিপলিতে বিমান হামলায় বাংলাদেশিসহ নিহত ৭

অনলাইন ডেস্ক :: লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় বাংলাদেশিসহ অন্তত সাতজন শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার ত্রিপোলির দক্ষিণাঞ্চলে ওয়াদি রাবেয়া এলাকার ওই হামলায় আহত হয়েছেন ৩৫ জন।

ত্রিপোলির জরুরি বিভাগের মুখপাত্র উসামা আলীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স’র এক প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে দুজন লিবিয়ার৷ বাকিরা বাংলাদেশ ও আফ্রিকার নাগরিক৷ আর হামলায় আহতদের মধ্যে অধিকাংশ নাইজার ও বাংলাদেশের নাগরিক। তাদের জরুরি চিকিৎসার জন্য কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অনলাইনে শেয়ার করা ফুটেজে দেখা যায়, আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। তাদের পায়ে ব্যান্ডেজ এবং রক্ত মাখা ছিল।

২০১১ সালে লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির পতনের পর পুরো দেশ জুড়ে সংঘাতবিক্ষুব্ধ অবস্থার সৃষ্টি হয়। এ বছর এপ্রিল মাসে বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের বাহিনী ত্রিপোলি দখলের চেষ্টা করার পর থেকেই শহরের উপকণ্ঠে বিক্ষিপ্ত যুদ্ধ চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯