শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হাইস্কুলে বিনামূল্যে দেয়া হবে কনডম

হাইস্কুলে বিনামূল্যে দেয়া হবে কনডম

বার্তা পরিবেশক, অনলাইন:: শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে কনডম বিতরণ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের একটি নামকরা হাইস্কুল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেয়া হয়।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের লিন স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে বৃহস্পতিবার এক বৈঠকে বসে। ২ ঘণ্টা ধরে আলোচনার পর সিদ্ধান্ত হয় স্কুলের শিক্ষার্থীদেরকে জন্মনিরোধক বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হবে এবং জন্মনিরোধক বিভিন্ন পন্থা অবলম্বনের জন্য কনডমসহ প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হবে।

সাম্প্রতিক সময়ে স্কুল শিক্ষার্থীদের কম বয়সে গর্ভবতী হওয়া টেকাতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

ম্যাসাচুসেটসের স্থানীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, লিন স্কুলটি হচ্ছে রাজ্যের চতুর্থ বৃহৎ স্কুল। চলতি বছর শুধু এই স্কুলের ৫৭ জন কিশোরী শিক্ষার্থী গর্ভবতী হয়েছে। একই স্কুলের ২১ জন শিক্ষার্থী শুধু গত সেপ্টেম্বর মাসে স্থানীয় হাসপাতালে যৌন বিষয়ক বিভিন্ন রোগের চিকিৎসা নিয়েছেন।

এমন পরিস্থিতিতে অভিভাবকদের সাথে আলোচনা করেই স্কুল কর্তৃপক্ষ যৌন বিষয়ক শিক্ষা আরও জোরদার করার সিদ্ধান্ত নেয়। অনুষ্ঠানে একজন কিশোরী শিক্ষার্থী মা বক্তব্য রাখে।

ডেসটিনি ডেভিস নামের ওই শিক্ষার্থী জানান কিভাবে অসাবধানতার কারণে তাকে ১৫ বছর বয়সে মা হয়ে যেতে হয়েছে। এবং এর কারণে তার জীবন কিভাবে বদলে গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯