বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
মানিকগঞ্জ প্রতিনিধি :: ঝিটকা আনন্দ মোহন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সুত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুরে জেএসসির গণিত পরিক্ষায় ঝিটকা আনন্দ মোহন উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে কলতা অভয়াচরন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আঁখি আক্তার , ঝিটকা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ইতি আক্তার, মুন্নি আক্তার এবং ঝিটকা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের কেন্দ্র থেকে ঝিটকা আনন্দ মোহন উচ্চবিদ্যালয়ের মোঃ জয় মোল্লাকে নকল করার দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বহিষ্কার করেন। এবিষয়ে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, জেএসসির গণিত পরিক্ষায় নকল করার দায়ে ৪জনকে বহিষ্কার করা হয়েছে এবং আজকে শেষ পরিক্ষা থাকায় শুধু এই পরিক্ষাতেই বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি ।