বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৮ ঘণ্টা সিলেটের ১৩টি এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

৮ ঘণ্টা সিলেটের ১৩টি এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিনিধি :: সিলেটের শিববাড়ি ১১ কেভি ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ১৩টি এলাকায় আগামী শনিবার আট ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দক্ষিণ সুরমার শিববাড়ি ১১ কেভি ফিডারে বৃক্ষের ডালাপাল কর্তন, জরুরী মেরামত ও সংরক্ষণ কাজ করা হবে । যার জন্য বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর আওতাধীন দক্ষিণ সুরমার শিববাড়ি ১১ কেভি ফিডারের আওতাধীন ১৩টি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি ১১ কেভি ফিডারের খোঁজারখলা, বঙ্গবীর রোড, বারখলা, কায়স্থরাইল, বাইপাস রোড, গালিমপুর, মোমিনখলা, মেনিখলা, শিববাড়ি, জৈনপুর, পৈত্যপাড়া, ফকিরপাড়া ও তালুকদারপাড়া ।

মো. আসাদুজ্জামান জানান, উন্নয়ন কাজ শেষে ফের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। অনাকাংখিত বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধের জন্য তারা দুঃখিত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯