শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ডাইনোসরের কঙ্কাল নিয়ে পশ্চিমবঙ্গে ব্যাপক চাঞ্চল্য !

ডাইনোসরের কঙ্কাল নিয়ে পশ্চিমবঙ্গে ব্যাপক চাঞ্চল্য !

বিদেশ ডেস্ক ॥ হঠাৎ ডাইনোসরের কঙ্কাল নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আমডাঙায়। রবিবার উদ্ধার হওয়া জীবাশ্মটি আদৌ ডাইনোসরের কিনা তার কোনো নিশ্চয়তা নেই। বিশেষজ্ঞদের মতে, কঙ্কালটি ডাইনোসরের জীবাশ্ম হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে উৎসাহী এলাকাবাসীর আগ্রহ তাতে বিন্দুমাত্র কমেনি। কঙ্কাল পাওয়ার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে এলাকায়। ডাইনোসরের কঙ্কাল দেখতে সকাল থেকেই ভিড় উপচে পড়ছে।
ডাইনোসরের কঙ্কাল উদ্ধার হওয়ার খবর পেয়ে রবিবার সকাল থেকে ওই বাড়িটিতে কাতারে কাতারে লোক আসতে শুরু করে। প্রত্যেকেই মোবাইলে তারা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেগুলি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমডাঙা থানার পুলিশও। জীবাশ্মটির ছবি তুলে নিয়ে যায় পুলিশ।
আমডাঙা থানা সূত্রে জানা গেছে, কঙ্কালটি কীসের তা জানার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করে ওই ছবিগুলি পাঠানো হবে। কিন্তু কীভাবে পাওয়া গেল কঙ্কালটি?
স্থানীয়রা জানান, ওই বাড়িতে এক বৃদ্ধা একা থাকতেন। বছর চারেক আগে তিনি সেখান থেকে চলে যান। তারপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সম্প্রতি এলাকার কয়েকজন কিশোর ওই বাড়ির পাশে খেলা করছিল। ওই বাড়ির ভিতরে তাদের বল ঢুকে গিয়েছিল। বল আনতে গিয়ে কঙ্কালটি দেখতে পায় তারা। সেটির ছবি তুলে পাড়ার বড়দের দেখায় ওই কিশোররা। এরপরই শোরগোল পড়ে যায় গ্রামে।
এদিকে, ডাইনোসরের কঙ্কাল উদ্ধারের খবর পেয়ে ছুটে এসে অনেকেই নিরাশ হয়েছেন। বেশিরভাগ লোকের মতে এটি ডাইনোসরের কঙ্কাল নয়। গ্রামে একাংশ বাসিন্দাদের দাবি, ওই এলাকায় এখনো গোসাপ ঘোরা ফেরা করে। তাদের ধারণা, কঙ্কালটি গোসাপের হতে পারে। সূত্র: সংবাদ প্রতিদিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯