সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল লঞ্চঘাট এলাকা থেকে ৫০০ গ্রাম গাজসহ অনিক ডাকুয়া (১৮) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী। গ্রেপ্তারকৃত মাদক বিক্রেতা নগরীর সি এন বি ১নং পোল হাজী বাড়ির ভাড়াটি সুকান্ত ডাকুয়ার ছেলে। কোস্ট গার্ড বাহিনীর সদস্যরা জানান, গত শুক্রবার সকাল ৮টা দিকে লঞ্চঘাট বসে এক মাদক কারবারি মাদক বেচা- কেনা করেছিল এমন গোপন সংবাদের ভিক্তিতে বিসিজি কোস্ট গার্ড বাহিনী সেখানে অভিযান চালায়। এসময় মাদক কারবারি পালিয়ে যাওয়া চেষ্টা করিলেও কোস্ট গার্ড বাহিনী অনিক নামে একজনকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে সাথে থাকা ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোস্ট গার্ড বাহিনী আটকৃত অনিকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন।