শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
২৬ টাকা কেজি দরে ধান কিনবে সরকার

২৬ টাকা কেজি দরে ধান কিনবে সরকার

নিজস্ব প্রতিনিধি :: চলতি বছরের আমন মৌসুমে সরাসরি কৃষকের কাছে ২৬ টাকা কেজি দরে ছয় লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার। এছাড়া মিলারদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে তিন লাখ ৫০ হাজার মেট্রিকটন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজি দরে ৫০ লাখ মেট্রিক টন আতপ চাল কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আগামী ২০ নভেম্বর থেকে ধান ও ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হয়ে তা চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।’

তিনি বলেন, কৃষকদের প্রতি নজর রেখেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রথমবারের মতো সরাসরি কৃষকদের কাছ থেকে এবার ৬ লাখ টন ধান সংগ্রহ করব। তিন লাখ ৫০ হাজার টন চাল সংগ্রহ করব মিলারদের কাছ থেকে। ৫০ হাজার টন আতপ চাল মিলারদের কাছ থেকে কেনা হবে।

খাদ্যমন্ত্রী বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে চাল কেনা শুরু হবে। ১০ নভেম্বরের মধ্যে কৃষি বিভাগ আমাদের প্রান্তিক চাষীদের তালিকা দিয়ে দেবেন। এই তালিকা ইউনিয়ন ওয়েবসাইটে চলে যাবে। সেই তালিকা নিয়ে আমাদের উপজেলা সংগ্রহ কমিটি যাচাই-বাছাই করবে। কৃষকের সংখ্যা বেশি হলে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯