মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বাংলাদেশ এয়ারলাইন্স দুর্নীতিমুক্ত করতে শিগগির অভিযান: প্রতিমন্ত্রী মাহবুব

বাংলাদেশ এয়ারলাইন্স দুর্নীতিমুক্ত করতে শিগগির অভিযান: প্রতিমন্ত্রী মাহবুব

ঢাকা ডেস্ক :: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সিভিল এভিয়েশনকে দুর্নীতিমুক্ত করতে শিগগির অভিযান শুরু করা হবে। কেউ অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, এপ্রিল-জুনে ২৭৩ কোটি টাকা লাভ করেছে বিমান। জানুয়ারি থেকে বিমানবন্দরের চার্জ, বিপিসির পাওনা পরিশোধ করে আসছি। নভেম্বর থেকে শাহজালালে থার্ড টার্মিনালের কাজ শুরু হবে। সৈয়দপুরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দেওয়ার ঐকান্তিক ইচ্ছে আছে প্রধানমন্ত্রীর।

বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম-মদিনা-চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এখন থেকে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ফ্লাইটটি এই রুটে চলাচল করবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, চট্টগ্রাম অঞ্চলের বেশির ভাগ মানুষ মধ্যপ্রাচ্যে ব্যবসা ও চাকরি করেন। পবিত্র হজ, ওমরা ও নবীজীর রওজা জেয়ারতও করেন প্রচুর মানুষ। তাদের সুবিধার্থে চট্টগ্রাম-মদিনা ফ্লাইট চালু করছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বিমানকে নাড়া দিতে পেরেছি।

বাংলাদেশ বিমানের উপ-মহাব্যবস্থাপক (পিআর) তাহেরা খোন্দকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন এবং চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জামান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯