শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবার ভারত সরকার, কাশ্মীর ভাগ করল

এবার ভারত সরকার, কাশ্মীর ভাগ করল

নীরব হয়ে আছে কাশ্মীরের শ্রীনগরের রাস্তাঘাট, কারণ এই রাজ্যের সাংবিধানিক স্বায়ত্তশাসনকে আনুষ্ঠানিকভাবে বাতিল করে কাশ্মীরকে দুটি কেন্দ্রীয় অঞ্চলে ভাগ করেছে ভারত সরকার। বুধবার মধ্যরাতের পর থেকে এই ফেডারেল ল কার্যকর হয়েছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

গত আগস্ট মাসে, কাশ্মীরের অবস্থার স্থিতি পরিবর্তন এবং রাজ্যটিকে ভারতের কেন্দ্রীয় সরকারের অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত নেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার থেকে তা বাস্তবায়ন হতে যাচ্ছে। যদিও পাকিস্তান সরকার দাবি করেছে তিন দশকের সশস্ত্র বিদ্রোহ চলাকালীন রাগ ও ক্ষোভের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

পুরনো জম্মু ও কাশ্মীরকে বৌদ্ধ-অধ্যুষিত উঁচু অঞ্চল লাদাখ ও শ্রীনগরসহ পার্শ্ববর্তী এলাকাকে জম্মু-কাশ্মীর এই দুটি কেন্দ্রে ভাগ করে সরকার গঠিত হবে যা সরাসরি দিল্লির অধীনে থাকবে। আজ নতুন লেফটেন্যান্ট গভর্নররা উচ্চ-সুরক্ষিত গভর্নরের চত্বরে শপথ নেবেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

কাশ্মীর সমস্যা সমাধানে নিয়োগাধীন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরকে সংহত করার অপূর্ণ স্বপ্ন পূরণ করেছে মোদি সরকার।’

ভারত সরকারের মতে, এই সিদ্ধান্ত রাজ্যটির সার্বিক উন্নয়নে সহায়তা করবে এবং জঙ্গিবাদ থেকে মুক্ত করবে। জঙ্গিবাদের কারণে কাশ্মীরে ৪০ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন।

অতিরিক্ত সেনা মোতায়েন এবং কাশ্মীরের নতুন এই স্থিতির বিরুদ্ধে বিরোধিতার চিহ্ন হিসাবে দোকানগুলো বন্ধ রাখা হয়েছে। তবে সকালে শ্রীনগরের রাস্তায়, স্কুল ছুটির কারণে ছোটখাট যানজট ছিল বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯