বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
প্রজনন মৌসুমের কারণে ইলিশ মাছ ধরা ও বিক্রিতে যে নিষেধাজ্ঞা সরকার আরোপ করেছিল তা বৃহস্পতিবার রাত ১২টার পর শেষ হবে।
অর্থাৎ শুক্রবার থেকেই ইলিশ মাছ শিকার, পরিবহন ও বিক্রি করতে পারবেন জেলে ও ব্যবসায়ীরা।
প্রজনন মৌসুম হওয়ায় গত ৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে সরকার।
তবে সরকারের এ নিষেধাজ্ঞা অমান্য করে বরিশাল, ভোলা, পটুয়াখালীসহ বেশ কয়েকটি জেলায় ইলিশ শিকারের অপরাধে জেলেদের দণ্ড দেয়া হয়েছে।