সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
২ নভেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু

২ নভেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক :: জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ নভেম্বর। এবার মোট ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। ২৯ অক্টোবর, মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, এবার জেএসসি ও জেডিসি এই দুই পর্যায়ে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে জেএসসিতে ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন এবং জেডিসিতে ৪ লাখ ৯৬৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। আর শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৯ হাজার ২৬২টি।

তিনি বলেন, এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৯৮২টি। এছাড়াও দেশের বাইরে অর্থাৎ জেদ্দা, রিয়াদ, মদিনা, ত্রিপোলি, দোহা, ওমানের সাহাম, বাহরাইন, আবুধাবি ও দুবাইয়ে মোট নয়টি কেন্দ্রে ৪৫৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পরীক্ষার্থীদের সাতটি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। ইংরেজি ছাড়া সকল বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা আয়োজন করা হবে।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। যদি কেউ এ সময়ের পরে আসে তবে তার কারণ ও যাবতীয় তথ্য লিখে কেন্দ্রে প্রবেশ করতে দিতে হবে। সেই তথ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট বোর্ডে পাঠাতে হবে।

শিক্ষামন্ত্রী জানান, জেএসসি ও জেডিসি পরীক্ষা উপলক্ষে ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ সময়ে কোচিং সেন্টার খোলা রাখার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯