শনিবার, ২৫ Jul ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :: সফরের জন্য কালকে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এ সফরে টি- ২০ সিরিজে হামলার হুমকি পেয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা।
একের পর এক নেতিবাচক ঘটনা আর সংবাদে বিপর্যস্ত বাংলাদেশের ক্রিকেট। ক্রিকেটারদের আন্দোলন, আন্দোলনের পর সাকিবকে নিয়ে ধোঁয়াশা, আইসিসি থেকে সাকিবের নিষেধাজ্ঞার খবর। এবার আরেক খবরে শঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে।
ভারতীয় গণমাধ্যম এ সিরিজ নিয়ে জানিয়েছে শঙ্কার এক খবর। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ক্রিকেটারদের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশকে।
বিরাট কোহলিদের উপর হামলার হুমকি দিয়ে একটি চিঠি পেয়েছে এনআইএ। এর পরেই জাতীয় দলের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে পুলিশকে।
দিল্লি পুলিশের সূত্র দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, চিঠিতে নরেন্দ্র মোদি ও বিরাট কোহলির উপর হামলার হুমকি দেওয়া হয়েছে। কেরালা ভিত্তিক সংগঠক ‘অল ইন্ডিয়া লস্কর’ কোহলি ও যেসব রাজনীতিবিদ ম্যাচ দেখতে যাবেন তাদের উপর হামলার টার্গেট করা হয়েছে বলে চিঠিতে জানানো হয়েছে।
দিল্লি পুলিশ আরো জানায়, এ চিঠি ভুয়াও হতে পারে। কিন্তু তারা কোনো ঝুঁকি নেবেন না। ম্যাচের ভেন্যু এবং ক্রিকেটারদের নিরাপত্তা বাড়াবে দিল্লি পুলিশ।
চিঠি পাওয়ার পর তা ভারতের ক্রিকেট বোর্ডকে ও তা জানিয়েছে এনআইএ।
এটাই প্রথম না এর আগেও ওয়েস্ট ইন্ডিজ সফরেও এমন হুমকি এসেছিল এবং তা ভুয়া ছিলে আর হুমকিদাতাও গ্রেপ্তার হয়েছিল।