সোমবার, ২৭ Jul ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
২৩৫ নিহত মিশরে মসজিদে জঙ্গি হামলায়

২৩৫ নিহত মিশরে মসজিদে জঙ্গি হামলায়

মিশরের উত্তরাঞ্চলীয় সিনাই প্রদেশে শুক্রবার জুমার নামাজের সময় একটি মসজিদে সন্দেহভাজন জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় সর্বশেষ ২৩৫ জন মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

এ হামলায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন মিশরের স্বাস্থ্য কর্মকর্তারা।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এ সংবাদ জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের সময় আল-আরিশের কাছে বির-আল আবেদ শহরের আল রাওদাহ মসজিদে এ হামলা হয়।

জঙ্গিরা চারটি বাহনে করে এসে নামাজরতদের ওপর গুলি চালায়। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হামলা থেকে বেঁচে যাওয়া কয়েকজনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো লিখেছে, মানুষ যখন ছুটে পালানোর চেষ্টা করছিল, তখন তাদের ওপরও গুলি চালানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯