সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
যশোর প্রতিনিধি :: গ্যারেজে জুয়া খেলা ও ইয়াবা সেবনের ভিডিও ভাইরালের পরে যশোর কোতয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামানকে ক্লোজ করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) রাতে তাকে কোতয়ালি থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কোতয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামান, এসআই ইকবাল হোসেন ও অপরিচিত এক ব্যক্তি এক সঙ্গে যশোর উপশহর বাবলাতলা এলাকার পিয়ালে গাড়ি সার্ভিসিং গ্যারেজে জুয়া খেলা ও ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে আমিরুজ্জামানকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করে।
যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, এই ঘটনায় ইতোমধ্যে এসআই আমিরুজ্জামানকে ক্লোজ করা হয়েছে। আর এসআই ইকবাল কয়েক মাস আগেই এই থানা থেকে অন্যত্র বদলি হয়ে গেছেন। তাই তার বিষয়ে বিস্তারিত কিছু জানি না।
ওসি বলেন, ভাইরাল হওয়া ওই ভিডিওটির বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করছেন।