শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে মালবাহী দুই ট্রাকের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

বরিশালে মালবাহী দুই ট্রাকের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি :: বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে মালবাহী দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের এক চালক আহত হয়েছে। তাছাড়া দুর্ঘটনাকে কেন্দ্র করে বরিশাল-ঢাকা মহাসড়কে দেড় ঘটনার অধিক সময় যানবাহন চলাচল বন্ধ ছিলো।

শনিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাটাজোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুজ্জামান অনুসন্ধান ২৪কে জানান, প্রতিনিধি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘ঢাকা থেকে ছেড়ে আসা বিদ্যুতের খুটি বহনকরা ১০ চাকার একটি ট্রাক বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো। ঠিক সেই মহুর্তে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া অপর একটি মালবাহী ট্রাক ওই ট্রাকটির উপর আছড়ে পড়ে।

এতে ভয়াবাহ দুর্ঘটনার সৃষ্টি হয়। মালবাহী ট্রাকের চালক গুরুতর আহত হলেও অন্য ট্রাকের চালক বা হেলপারদের খবর পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহত চালককে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

এসআই আমিরুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার কারনে বরিশাল-ঢাকা মহাসড়কে প্রায় দেড় ঘন্টার মত যানবাহন চলাচল বন্ধ ছিলো। কেননা একটি ট্রাক রাস্তার উপরে আটকে ছিলো। পরে রেকারের সাহাজ্জে ট্রাকটি রাস্তা থেকে অপসারন করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯