শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আমার কী করার আছে, খেলোয়াড়রা যদি না খেলে : পাপন

আমার কী করার আছে, খেলোয়াড়রা যদি না খেলে : পাপন

অনলাইন ডেস্ক ::ক্রিকেটারদের ১১ দফা দাবিতে ডাকা ধর্মঘট ও খেলা বয়কটের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে ক্রিকেটাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ক্যাম্প ও খেলা বয়কট পরিকল্পিত।’

মঙ্গলবার বিকেলে বিসিবিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘কারা দেশের বিরুদ্ধে কাজ করছে, বাইরেরগুলোকে আমরা চিনি, আমি কিছুদিন সময় চাচ্ছি, এগুলো খুঁজে বের করতে হবে। তোমরা যদি না খেল, প্লেয়াররা যদি না খেলে, আমার কী করার আছে, তারা খেলতে না চাইলে খেলবে না। কিন্তু তাদের লাভ কি সেটা বুঝতে পারছি না।’

ধর্মঘাটে অংশ নেওয়া ক্রিকেটারদের এই পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, ওদের সবাই জানে না তারা কি করছে। তাদের বেশিরভাগই জানে না আসল পরিকল্পনা কি। মাত্র দুই-একজন নেতৃত্ব দিচ্ছে, বাকিরা পিছে এসেছে।’

বিসিবি সভাপতি বলেন, ‘ক্যাম্প শুরু হচ্ছে, প্লেয়াররা যদি না যায়, আমার কিছু বলার নাই। আমরা যেকোনো সময় আলোচনার জন্য প্রস্তুত। যখনই কিছু করতে যাই, তখনই এমন কিছু করা, আমার মনে হয় এগুলো দাবি না। দাবি পেশ না করে খেলা বন্ধ করে, এটা হয় কিভাবে! বিসিবি নিয়ে যা কিছু বলুক, আমাকে নিয়ে যা কিছু বলুক, কিন্তু খেলা বন্ধ! তারা এখনো দাবি পেশ করে নাই, কারণ তারা জানে আমরা মেনে নিব, তাই তারা যোগাযোগ পর্যন্ত করে নাই। এগুলা একটা ষড়যন্ত্রের অংশ।’

ক্রিকেটারদের দাবিগুলো নিয়ে তিনি বলেন, ‘আপনারা জানেন, প্লেয়াররা কি কি পায়! এতদিন ছিল না, কোনো সমস্যা ছিল না, এখন আছে, এখন এমন দাবি কেন? প্লেয়ার ফি আমরা অনেক বেশি দিচ্ছি। অন্তত ২০ থেকে ২২টা দেশের চেয়ে বেশি দিচ্ছি। বাড়াতে হলে বলবে, এজন্য খেলা বন্ধ করে দেবে! ওরা যদি খেলতে চায়, ঘরোয়া আসরের সংখ্যা বাড়বে। ওরা খেলবে কিনা সেটা জিজ্ঞেস করেন। প্রিমিয়ার লীগ নিয়ে সমস্যা সমাধান হয়েছে। বাকিগুলো দেখছি, সেগুলোও ঠিক হয়ে যাবে।’

তিনি জানান, ক্রিকেটারদের সঙ্গে এ প্রসঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, ফোন কেটে দিচ্ছে। তারা আগে আমাদের কিছু জানায়নি। কিন্তু এখন তারা আসলো না কেন সেটা বুঝতেছি না। তারা আসুক। আপনাদের কি মনে হয়, এই দাবিগুলোর কোনোটা বিসিবি মানতে পারবে না। ওরা যা চেয়েছে আমরা দিয়ে গিয়েছি। আপনারা শুধু বলেন, এটার মধ্য দিয়ে দেশের ক্রিকেটের কি লাভ হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯