বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আইনজীবী সহকারী মোবারক হত্যায় ১২ জনের ফাঁসির রায়

আইনজীবী সহকারী মোবারক হত্যায় ১২ জনের ফাঁসির রায়

স্টাফ রিপোর্টর :: ঢাকার দ্রম্নত বিচার ট্রাইবু্যনালে সোমবার আইনজীবী সহকারী মোবারক হোসেন ভূঁইয়াকে হত্যার ঘটনায় ১২ জনের ফাঁসির রায় ঘোষণার পর আসামিদের কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ

কিশোরগঞ্জের বাজিতপুরে চার বছর আগে একটি প্রতিবন্ধী ফাউন্ডেশনের ঘর বানানো নিয়ে বিরোধের জেরে ঢাকার আইনজীবী সহকারী মোবারক হোসেন ভূঁইয়াকে হত্যার ঘটনায় ১২ জনের ফাঁসির রায় দিয়েছে আদালত।

ঢাকার দ্রম্নত বিচার ট্রাইবু্যনাল-৩ এর বিচারক মো. মনির কামাল সোমবার এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। মৃতু্যদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. মাহবুবুর রহমান ভূঁইয়া ওরফে মাহাবুব, মো. মোজাম্মেল হক ওরফে বাদল ভূঁইয়া, আফজাল ভুঁইয়া, ইমদাদুল হক ওরফে সিকরিত ভূঁইয়া, নয়ন ভূঁইয়া, দোলন ভূঁইয়া ওরফে ধুলো, রুহুল আমিন, চিকন মিয়া, সুলতানা আক্তার, দেলোয়ার হোসেন দীলিপ, বিধান সন্ন্যাসী ও নিলুফা আক্তার।

এই ১২ আসামির মধ্যে প্রথম আটজন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক। তাদের প্রত্যেককে সর্বোচ্চ সাজার পাশাপাশি ২০ হাজার টাকা করে অর্থদন্ড দিয়েছেন বিচারক।

এ মামলার ১৫ আসামির মধ্যে পলাতক তাসলিমা আক্তার ও শামীম ওরফে ফয়সাল বিন রুহুলকে এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে রায়ে। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় জয়নাল আবেদীন নামে একজনকে খালাস দেওয়া হয়েছে।

২০১৫ সালের ২২ অক্টোবর গোথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের ঘর নির্মাণকে কেন্দ্র করে মোবারক হোসেনকে বলস্নম মেরে হত্যা করা হয়। গোথালিয়া ভূঁইয়াবাড়ীর ইশাদ ভূঁইয়ার ছেলে মোবারক ছিলেন ঢাকা আইনজীবী সহকারী সমিতির সদস্য।

মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। মোবারকের পরিবারের সঙ্গে জমি নিয়ে আসামিদের বিরোধ ছিল। এর জের ধরেই তাকে হত্যা করা হয় বলে এ মামলার বিচারে উঠে আসে। হত্যাকান্ডের পর মোবারকের ছোট ভাই আইনজীবী মোজাম্মেল হক ভূঁইয়া বাজিতপুর থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ পরিদর্শক মকবুল হোসেন মোলস্না ২০১৭ সালের ২ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেন। সেখানে ১৬ জনকে আসামি করা হলেও তাদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচারের বিষয়টি চলে যায় শিশু আদালতে।

ওই বছর ১৭ ডিসেম্বর ঢাকার দ্রম্নত বিচার ট্রাইবু্যনালে অভিযোগ গঠনের মধ্য দিয়ে ১৫ আসামির বিচার শুরু হয়। বিচারকালে বাদীপক্ষের ৩১ জন সাক্ষীর মধ্যে মোট ২৩ জন সাক্ষ্য দেন। গত ১৭ অক্টোবর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত ২১ অক্টোবর রায়ের দিন ঠিক করে দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯