বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল সদর উপজেলা চন্দ্রমোহন ইউনিয়নে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল দেবার কথা বলে ৯৯৯ জন জেলেদের কাছ থেকে ৪০ টাকা করে আদায় করার অভিযোগ উঠেছে চন্দ্রমোহন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চৌকিদার দেলোয়ারের বিরুদ্ধে। বরাদ্দ চাল দেবার আগেই ৩৯৯৬০ (ঊনচল্লিশ হাজার নয়শত ষাট) টাকা আদায় করেছে বলে অভিযোগ করেছেন জেলেরা।
এ ঘটনায় মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকালে ভুক্তভোগী ও বঞ্চিত প্রায় পাঁচ শতাধিক জেলে চন্দ্রমোহন বাজারে বিক্ষোভ করে চৌকিদারের বিচার দাবি করেন।
ওই এলাকার জেলে আরিফ হোসেন, জামাল মাঝি, কামাল রাড়িসহ অনেক জেলে অভিযোগ করে বলেন, ‘এ বছর ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নদীতে মা ইলিশ রক্ষা অভিযান চলছে। এ সময়ে জেলেদের জন্য সরকার ২০ কেজি করে পুনর্বাসনের চাল বরাদ্দ করে। কিন্তু সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের অনেক জেলেই এ চাল থেকে বঞ্চিত হয়েছেন। যারা পাবেন তাদের থেকে ৪০ টাকা করে আদায় করছেন। এ অবস্থায় তারা পেটের জ্বালায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরতে গিয়ে জেল-জরিমানার শিকার হয়েছেন।’
তারা আরও বলেন, প্রত্যেক জেলের থেকে ৪০ টাকা চাঁদা দাবি করছেন। যা এর আগে কোনও সময়ে দেওয়া লাগেনি।’
জেলেরা চাল বিতরণে টাকা আত্মসাত করার জন্য চৌকিদার দেলোয়ারের বিচার দাবি করেন।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, চন্দ্রমোহন ইউনিয়নে মোট ৯৯৯ কার্ডধারী জেলে রয়েছেন। তাদের কাছ থেকে চাল ব্যবধ টাকা নিয়ে থাকিলে সেটা বেয়াইনি।