বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুদকের হানা বিআরটিএ কার্যালয়ে, দালালের কারাদণ্ড

দুদকের হানা বিআরটিএ কার্যালয়ে, দালালের কারাদণ্ড

অনলাইন ডেস্ক :: সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেওয়া ও নানা অনিয়মের অভিযোগে বাগেরহাট বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় এক দালালকে আটক করে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুদকের হটলাইন ১০৬ নম্বরে ভুক্তভোগীর ফোন পেয়ে সোমবার (২১ অক্টোবর) বিকেলে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, খুলনার একটি টিম এ অভিযান চালায়।

মিঠু মিয়া নামের এক দালালকে আটক করে দুদক। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসতিয়াক আহমেদ।

এছাড়া সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অপরাধে বিআরটিএ জেলা কার্যালয়ের সিল মেকানিক মো. মুজিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তানভীর আহমেদ।
কারাদণ্ডপ্রাপ্ত মিঠু মিয়া ফরিদপুর জেলার টেবাখোলা বিড়ি ফ্যাক্টরি এলাকার মো. তারা মিয়ার ছেলে।

দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. নাজমুল হাসানের নেতৃত্বে বিআরটিএ অফিসে অভিযানকালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দুদুকের খুলনা কার্যালয়ের উপ সহকারী পরিচালক নীলকমল পাল, খন্দকার কামরুজ্জামান, উপ সহকারী পরিদর্শক মনিরুজ্জামান।

দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. নাজমুল হাসান বলেন, হটলাইনে এক ভুক্তভোগীর অভিযোগ পেয়ে বাগেরহাটের বিআরটিএ অফিসে অভিযান পরিচালনার জন্য আসি। আমরা বাগেরহাটে পৌঁছে সেবাগ্রহীতা সেজে মিঠু মিয়াকে ফোন করি। পরে মিঠু আমার কাছে টাকা দাবি করে। আমি টাকা দিতে রাজি হলে মিঠু অফিসের সামনে আসে টাকা নিতে। মিঠু শুধু আজ নয় দীর্ঘদিন ধরে এ অফিসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে বিভিন্ন সেবাগ্রহীতাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। আমরা মিঠুকে আটক করি। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসে কারাদণ্ড দেন।

তিনি আরও বলেন, এছাড়া ওই কার্যালয়ের সিল মেকানিক মো. মুজিবুর রহমান ড্রাইভিং লাইসেন্স করতে আসা অনেকের কাছ থেকে টাকা নেয়। আমাদের সামনে মুজিবুর রহমান তিন জনকে টাকা ফেরত দিয়েছেন। অতিরিক্ত টাকা নেওয়ার অপরাধে বিআরটিএ বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তানভীর আহমেদ মো. মুজিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করেন।

এছাড়া বিআরটিএ কার্যালয়ের মধ্যে সেবাগ্রহীতা ছাড়া অন্য কারও প্রবেশ বন্ধ, কার্যালয়ের সামনে থেকে মিঠুর দোকান অপসারণ এবং কার্যালয়ের সামনে সিটিজেন চার্টার টানানোর সুপারিশ করেছে দুদক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯