রবিবার, ২৬ Jul ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ড. কামাল সঙ্গীদের দেখা করতে বাধা নেই, খালেদা জিয়ার সঙ্গে

ড. কামাল সঙ্গীদের দেখা করতে বাধা নেই, খালেদা জিয়ার সঙ্গে

অনলাইন ডেস্ক :: ঐক্যফ্রন্ট নেতা আ স ম আব্দুর রব বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন আমাদের বলেছেন- কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারও বাধা নেই। আপনারা ড. কামালসহ দেখা করতে চাইলে আমি আইজি প্রিজনকে বলে দেব।’

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার পর আ স ম আব্দুর রব সাংবাদিকদের এসব কথা বলেন।

আ স ম রব বলেন, ‘আমাদের ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সে বিষয়ে আলোচনা করার জন্য সচিবালয়ে এসেছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের কথা শুনেছেন এবং বলেছেন যে কেউ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দীতে সমাবেশ করার কথা ছিল। সেই অনুমতি সরকার আমাদেরকে এখনো দেয়নি। এর প্রতিবাদে আমরা আলোচনা করে কর্মসূচি দেব।’

আ স ম আবদুর রব বলেন, ‘আমাদেরকে যদি সরকার সাংবিধানিক অধিকার সভা-সমাবেশ করতে না দেয়, তাহলে সরকারকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সরকার যে আমাদেরকে সাংবিধানিক অধিকারচর্চা করতে দিল না এর জবাবে কি ধরনের কর্মসূচি দেয়া যায় তা আমরা দিয়েই এর জবাব দেব।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯