মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা অভিযানের সময় গুলিবিদ্ধ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাপান সরকার ১৪ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস খোঁজ মিলছে না অভিনেতা আলভীর এবারে পর্দা উঠল অমর একুশে বইমেলার অনুমোদনহীন গ্যাস পাম্পে আগুন, তদন্ত কমিটি গঠন ১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ব্যাংক বন্ধ কলকারখানা চালুতে সহযোগিতা করবে: গভর্নর সাতক্ষীরা গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২ দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০ বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ, পুলিশ মোতায়েন মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
জব্দ হলো চিতাবাঘের চামড়া, পরীবাগের মার্কেটে

জব্দ হলো চিতাবাঘের চামড়া, পরীবাগের মার্কেটে

অনলাইন ডেস্ক :: রাজধানীর পরীবাগের ডিআইটি সুপার মার্কেটে একটি দোকানে অভিযান চালিয়ে চিতাবাঘসহ বিভিন্ন বন্য প্রাণীর চামড়া ও চামড়াজাত দ্রব্য জব্দ করেছে র‍্যাব। জব্দ করা দ্রব্যের মধ্যে রয়েছে সাপ, গুইসাপ, মেছোবাঘ, বনবিড়াল ও হরিণের চামড়া ও এসব চামড়া দিয়ে তৈরি ব্যাগ।

মার্কেটের ক্রাফটস কর্নার নামের দোকান থেকে এসব দ্রব্য জব্দ করার সময় দুই ভাইকে আটক করা হয়। বন্য প্রাণী সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া র‍্যাবের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতদের উদ্ধৃত করে সারোয়ার আলম বলেন, ওই দুই ভাই দাবি করেছে যে এটা তাদের পৈত্রিক ব্যবসা। দালালদের মাধ্যমে বিভিন্ন সময় এসব চামড়া ও চামড়াজাত পণ্য সংগ্রহ করেছেন। দোকানে রাখলেও এসব রাখা হয়েছিল লোকচক্ষুর আড়ালে। নির্দিষ্ট কিছু ক্রেতার কাছেই এসব বিক্রি করা হতো। শুধুমাত্র চিতা বাঘের চামড়াটিরই দাম ৩০ লাখ টাকা।

বন্য প্রাণীর চামড়া ও চামড়াজাত বিভিন্ন সামগ্রী বিক্রির গোপন খবরের ভিত্তিতে আজ সোমবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের রাস্তার উল্টো পাশের মার্কেটটিতে অভিযানে যায় র‍্যাব। বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের কর্মকর্তারাও অভিযানে উপস্থিত ছিলেন। সেখানে তারা মোট ২৮৮টি বন্যপ্রাণীর চামড়া ও চামড়া দিয়ে তৈরি পণ্য জব্দ করেন।

চিতাবাঘের চামড়া ১টি, লজ্জাবতী বানরের চামড়া ২টি, গুইসাপের চামড়া ২২৭টি, হরিণের শিং ১টি, সাপের চামড়া দিয়ে তৈরি মানিব্যাগ ২টা, সাপের চামড়ার ব্যাগ ২১টি, হরিণের চামড়ার ব্যাগ ৩২টি, মেছোবাঘের চামড়া ১টি, বন বিড়ালের চামড়া ১টি, প্রবাল ৩টি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯