বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিজিবি মোতায়েন ভোলায় পরিস্থিতিতে

বিজিবি মোতায়েন ভোলায় পরিস্থিতিতে

নিজস্ব প্রতিবেদক :: ভোলার বোরহানউদ্দিনে সাধারণ মুসুল্লিদের সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে চার প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। নিকটস্থ ব্যাটালিয়ন থেকে তারা রওনা হয়েছেন।

এছাড়া হেলিকপ্টারযোগে সেখানে এরই মধ্যে এক প্লাটুন বিজিবি সদস্য অবতরণ করেছেন। পুলিশের পাশাপাশি তারা সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

ভোলার বোরহানউদ্দিনে চার প্লাটন বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দফতরের পিআরও (জনসংযোগ কর্মকর্তা) মো. শরীফুল ইসলাম।
জানান, বোরহানউদ্দিনে বিপ্লব চন্দ্র শুভ নামের এক যুবক শুক্রবার বিকেলে নিজ ফেসবুক আইডি থেকে কয়েকজনের সঙ্গে মেসেঞ্জারে আল্লাহ ও রাসূলকে (স.) নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
একপর্যায় কয়েকটি আইডি থেকে মেসেজগুলোর স্ক্রিনশট নিয়ে ফেসবুকে কয়েকজন প্রতিবাদ জানালে বিষয়টি সবার নজরে আসে। পরে ফেসবুকজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।

এ অবস্থায় সন্ধ্যার পর বিপ্লব চন্দ্র বোরহানউদ্দিন থানায় আইডি হ্যাক হয়েছে মর্মে জিডি করতে এলে থানা পুলিশ বিষয়টি তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে রাখেন। ওই ঘটনার প্রতিবাদে রোববার বেলা ১১টায় বোরহানউদ্দিন হাইস্কুল মাঠে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ‘তৌহিদি জনতা’র ব্যানারে স্থানীয়রা।
সমাবেশ ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহত হন পুলিশসহ অর্ধশতাধিক।।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯