সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মা ইলিশ নিধন কালে ভূয়া মিডিয়া কর্মী সহ জেলেরা গ্রেফতার-১০

মা ইলিশ নিধন কালে ভূয়া মিডিয়া কর্মী সহ জেলেরা গ্রেফতার-১০

বরিশালের কির্তনখোলা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে কোষ্টগার্ডের হাতে আটক হয়েছে ১০ জন ভূয়া ইলিশ মিডিয়া কর্মী।

আজ শুক্রবার (১৮ই) অক্টোবর বিকেল ৩টার দিকে নদীতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এসময় একটি ট্রলার ও ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

আটককৃত ইলিশ নিধন ভূয়া মিডিয়া কর্মীরা হলেন, ঝন্টু, হাসিব খলিফা, ইমরান, রানা, আব্দুর রহমান, জহিরুল চৌধুরী, আরিফ হোসেন, মোর্শেদ আলী ইমন, হাফিজুর রহমান, রুহুল আমিন।

জানা গেছে প্রতিবছর এরা ক্রাইম রিপোর্টাস এর নাম পরিচয় ব্যবহার করে এবং ক্রাইম রিপোর্টাস এর গেঞ্জি গায়ে দিয়ে মা ইলিশ নিধন করে আসছে। প্রশাসনের লোক দেখলেই নিজেদেরকে মিডিয়ার পরিচয় দিয়ে পার পেয়ে যায়।
এবিষয়ে কখনো প্রশাসন জানতে চাইলে ইলিশ সাংবাদিকরা তাদের জবাবে একটু দেখতে নামছি বলে চালিয়ে দেয়। এবার আর তাদের সেই সুযোগ হয় নাই। জাল তোলা অবস্থায় তাদের আটক করে কোষ্ট গার্ড বরিশাল বগুড়া জাহাজের সদস্যরা।

অভিযান পরিচালনা করেন বগুড়া জাহাজের এলএমএ আবিদুল ইসলাম। তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

এর মধ্যে রয়েছে বরিশালের আলো পত্রিকার একজন সাংবাদিক তার আইডি কার্ড দেখা গেছে। বাকিরা কেউ বিশ্ববার্তা পত্রিকার সাংবাদিক আর সবাই বরিশাল বিভাগের পরিচয়ে ক্রাইম রিপোর্টাস এর সদস্য।

আটককৃতদের জেলা প্রশাসকের কার্যালয় নিয়ে যাওয়া হয়। মোবাইল কোর্টের মাধ্যমে এদের সাজা দেয়া হবে বলে জানান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত।

অভিযান পরিচালনায় মৎস্য কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন বিমল চন্দ্র (ইলশা)। তাদের এই ইলিশ নিধন অভিযান আরো জোরদার করা হবে বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯