বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সুন্দরবনে ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ

সুন্দরবনে ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ

অনলাইন ডেস্ক :: সুন্দরবনে বিষ দিয়ে শিকার করা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ করা হয়েছে। রায়েন্দা বাজারের পাঁচরাস্তার মোড় থেকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর রাতে পাচারের সময় একটি মোটরসাইকেলসহ ওই চিংড়ি জব্দ করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন। জব্দকৃত চিংড়ির বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন জানান, সুন্দরবন সংলগ্ন সোনাতলা থেকে বিষ দিয়ে শিকার করা ওই চিংড়ি একটি ভাড়ার মোটর সাইকেলে করে পিরোজপুরের ইন্দুরকানিতে নিয়ে যাওয়া পথে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোর রাত ৪টার দিকে পাঁচ রাস্তার মোড় থেকে মোটরসাইকেলসহ চিংড়িগুলো জব্দ করা হয়। জব্দকৃত চিংড়িগুলো বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ ক্যাম্পাসে কেরোসিন মিশিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে।

মোটরসাইকেল চালক জাহিদুল মৃধা জানান, সাউথখালীর উত্তর তাফালবাড়ি গ্রামের বেল্লাল মোল্লা তার মোটরসাইকেল ভাড়া করে চিংড়িগুলো ইন্দুরকানি মোকামে দেওয়ার জন্য আমার ঘড়ি ভাড়া করেছে।

উপজেলা কমিউনিটি প্রেট্রোলিং গ্রুপ ও সহ-ব্যবস্থাপনা কমিটির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মৎস্য ব্যবসায়ী জাহাঙ্গীর হাওলাদারের দাদন দেওয়া জেলে সোনাতলা গ্রামের মো. নান্না হাওলাদার ও শহিদুল হাওলাদার, রুবেল, সুমন ও মিজান, ছেলে খলিল ও ইব্রাহিম, মিজান ও ইলিয়াস, আমিনুর খান সুন্দরবনে বিষ দিয়ে চিংড়ি মাছ শিকারের সঙ্গে জড়িত।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদিন জানান, এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। চিংড়িগুলো সুন্দরবন থেকে শিকার করা হলে জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯