বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
ভোলা সদর উপজেলায় ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সদর থানার ওসি এনায়েত হোসেন বলেন, বুধবার শিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জমাদ্দার বাড়ির বাগানে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
আহতরা হল ওই এলাকার চরজংলা রফিকুল ইসলাম প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র রনি ও চতুর্থ শ্রেণির ছাত্র শাহাদাত। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, দুপুরে বাগানে বিস্ফোরণের শব্দ শুনে রনি ও শাহাদাত সেখানে যায়। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হলে তারা আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ওসি এনায়েত বলেন, বিস্ফোরণে একজনের পেট আর একজনের হাতের চামড়া কিছুটা পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই বাগান থেকে দুটি ককটেল উদ্ধার করেছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।