সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশে প্রেমের টানে চলে আসা গৃহবধূকে ফেরত পাঠানো হচ্ছে ভারতে

বাংলাদেশে প্রেমের টানে চলে আসা গৃহবধূকে ফেরত পাঠানো হচ্ছে ভারতে

প্রেমের টানে বাংলাদেশে চলে আসা ভারতীয় সেই গৃহবধূকে তার নিজ দেশে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে; ফেরত আনা হচ্ছে ভারতীয়দের হাতে আটক বাংলাদেশি যুবকও।

বুধবার সকাল ১০টার দিকে সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী টিপরাখলায় ক্যাম্প পর্যায়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী- বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

১৯ বিজিবির জৈন্তাপুর ক্যাম্পের কমান্ডার আব্দুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুইপক্ষ সম্মত হয়েছে। এক্ষেত্রে ভারতীয় গৃহবধূকে ফেরত দেওয়ার বিপরীতে খাসিয়াদের ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি যুবক ও গরু ফেরতের সিদ্ধান্ত হয়।

কয়েকদিন নিখোঁজ থাকলেও এরই মধ্যে সন্ধান পাওয়া গেছে ভারতীয় খাসিয়া গৃহবধূ কারেংশু খাসিয়ার। মৌলভীবাজারের জুড়ি উপজেলা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক।

স্থানীয় সূত্র জানায়, সীমান্তের ওপারের এসপিটিলার হেওয়াই বস্তির বাসিন্দা চংকর খাসিয়ার স্ত্রী পাঁচ সন্তানের জননী কারেংশু প্রেমিক ফিরোজ মিয়ার হাত ধরে গত শনিবার বাংলাদেশে চলে আসেন। জৈন্তাপুর এলাকার সীমান্তবর্তী টিপরাখলা গ্রামের হারিছ উদ্দিনের ছেলে ফিরোজ মিয়াও বিবাহিত।

ভারতীয় গৃহবধূর বাংলাদেশে পালিয়ে আসা নিয়ে উত্তেজনাকর পরিস্থিতিতে রোববার বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে ভারতীয় গৃহবধূকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু ফিরোজ ও কারেংশু আত্মগোপনে চলে যাওয়ায় বিজিবি ওই গৃহবধূকে ফেরত দিতে পারেনি।

এ অবস্থায় মঙ্গলবার দুপুরে ভারতীয় খাসিয়ারা বাংলাদেশে অনুপ্রবেশ করে স্থানীয় যুবক আব্দুন নুরকে ধরে নিয়ে যায়। পাশাপাশি স্থানীয় হাওর থেকে শতাধিক গরু সীমান্তের ওপারে নিয়ে যায়। উদ্ভূত পরিস্থিতিতে বুধবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প পর্যায়ে পতাকা অনুষ্ঠিত হয়।

বিজিবির জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার আব্দুল কাদির বলেন, ইতোমধ্যে আমরা সেই নারীর সন্ধান পেয়েছি। পুলিশ তাকে জৈন্তাপুরে নিয়ে আসছে। এখানে আসার পর পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী টিপরাখলা সীমান্ত দিয়ে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি বাংলাদেশি যুবক ও গরু ফেরত আনা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯