বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
র‌্যাবের অভিযানে ১২ মামলার পলাতক আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে ১২ মামলার পলাতক আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :: পিরোজপুরের ইন্দুরকানি উপজেলা থেকে খুন ও ডাকাতিসহ ১২ মামলার পলাতক আসামি ডাকাত দোলোয়ার খানকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তার কাছ থেকে একটি একনালা বন্দুক-০১টি, ওয়ান শুটার গান-০১টি, ০৪ টি কার্তুজ ও ০২টি ধরালো অস্ত্র উদ্ধার করা হয়।

বুধবার বিকেলে বরিশাল র‌্যাব অফিস থেকে প্রেরিত এক ইমেল বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে তাকে মঙ্গলবার সন্ধ্যার পরে ইন্দুরকানির দড়িরচর গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দোলোয়ার খানের বিরুদ্ধে খুন, গুরুতর জখম, অপহরণ, ডাকাত ও চোরাচালানসহ ১২টি মামলা রয়েছে। এই মামলার চারটিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তিনি এলাকায় অবস্থান নিয়ে নানা অপরাধমুলক কর্মকান্ড চালিয়ে আসছিলেন।

গোয়েন্দা তথ্যে বিষয়টি নিশ্চিত হয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং এসময় একটি একনালা বন্দুক ০১টি, ওয়ান শুটার গান-০১টি, ০৪ টি কার্তুজ ও ০২টি ধরালো অস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় পিরোজপুর জেলার ইন্দুরকানী থানায় র‌্যাবের ডিএডি মো. লুৎফর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯