সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!

অনলাইন ডেস্ক :: সিলেটের জকিগঞ্জে চলন্ত গাড়িতে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে গাড়ির চালক ও তার সহকারী। এ ঘটনায় মঙ্গলবার ভোরে টমটম চালক কাওসার আহমদকে (২০) আটক করেছে পুলিশ। তবে চালকের সহকারী নাজিম আহমদ (২১) পলাতক রয়েছে।

আটক কাওসার জকিগঞ্জ উপজেলার নালচুক গ্রামের আবদুস সালামের ছেলে। আর পলাতক নাজিম আহমদ একই উপজেলার সোনারগ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

ওই ছাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। জকিগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের জানান, সোমবার ওই ধর্ষণের ঘটনা ঘটে।

ওসি জানান, কয়েকজন সহপাঠীর সঙ্গে ছাত্রীটি স্কুল ছুটির পর একটি টমটম গাড়িতে করে বাড়ি ফিরছিল। পথে অন্য সহপাঠীরা যার যার বাড়ির সামনে নেমে পড়লে একপর্যায়ে ওই ছাত্রী একা হয়ে পড়ে। তখন গাড়ির পর্দা টানিয়ে চালক কাওসার আহমদ ও তার সহকারী নাজিম আহমদ চলন্ত গাড়িতে ছাত্রীকে ধর্ষণ করে। এসময় ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুই ধর্ষক পালিয়ে যায়। পরে ওই ছাত্রীকে প্রথমে জকিগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ওসি আরও জানান, অভিযুক্তদের আটক করতে রাতেই অভিযানে নামে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার বড়পাথর এলাকায় অভিযান চালিয়ে টমটম গাড়িসহ চালক কাওসারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে কাওসার ধর্ষণের কথা স্বীকার করেছে। চালকের সহকারী নাজিমকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯