শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতের জম্মু কাশ্মীরে সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে ও বোন আটক

ভারতের জম্মু কাশ্মীরে সাবেক প্রধানমন্ত্রীর মেয়ে ও বোন আটক

অনলাইন ডেক্স : ভারতের জম্মু ও কাশ্মীরে সরকারবিরোধী স্লোগান দেয়ায় সেখানকার সাবেক প্রধানমন্ত্রী ফারুক আবদুল্লাহর মেয়ে ও বোনকে আটক করেছে পুলিশ। রবিবার অঞ্চলটির বিশেষ মর্যাদা কেড়ে নিয়ে জম্মু ও কাশ্মীরকে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রের অধীনে নিয়ে আসে ভারত সরকার। এর প্রতিবাদে মঙ্গলবার শ্রীনগরের লালচক এলাকায় সরকারবিরোধী মিছিল করেন অনেকজন নারী। মিছিলে সরকারবিরোধী স্লোগান তীব্র হওয়া শুরু হলে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।তাদের মধ্যে ফারুক আব্দুল্লাহর মেয়ে সাফিয়া আব্দুল্লাহ খান এবং বোন সুরাইয়া আব্দুল্লাহও ছিলেন।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার সরকারি সিদ্ধান্ত নেয় ক্ষমতাসীন বিজেপি সরকার। এরপর প্রায় চার মাস পুরো রাজ্যকে অবরুদ্ধ করে রাখা হয়। এ চারমাস কাশ্মীরের প্রায় সব রাজনৈতিক নেতা ও তাদের পরিবারগুলোকে গৃহবন্দী করে রাখে মোদি সরকার। অবশেষে ১৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জম্মু ও কাশ্মীরকে আলাদা করে কেন্দ্রের অধীনে নিয়ে আসা হয়। এর প্রতিবাদে বেশ কয়েকজন নারী প্রতাপ পার্কে জড়ো হয়। এ সময় তাদের হাতে ছিলো প্ল্যাকার্ড। এক পর্যায়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে্ তারা বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং বেশ কয়েক জন নারীকে আটক করে। আটককৃতদের মধ্যে ফারুক আব্দুল্লাহর পরিবারের সদস্যরা ছাড়াও ছিলেন কাশ্মীরের সাবেক প্রধান বিচারপতি বশির আহমদ খানের স্ত্রী হাওয়া বশির। বিক্ষোভে অংশ নেওয়া অন্যদের মধ্যে বেশ কয়েকজন সমাজকর্মী ও শিক্ষাবিদও ছিলেন।
টক হওয়ার সময় সুরাইয়া বশির সাংবাদিকদের বলেন, ৫ আগস্ট আমাদেরকে বাড়ির ভেতর আটকে রেখে সংবিধানের ৩৭০ ধারা বাতিল করা হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তকে সুরাইয়া ‘জোর করে বিয়ে’ দেয়ার সাথে তুলনা করে ‘বিয়ে’ টিকবে না বলে হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, কাশ্মীরের বিশেষ সুবিধা বাতিলের পর থেকে সরকার রাজ্যের দুই সাবেক প্রধানমন্ত্রী ফারুক আব্দুল্লাহ ও উমর আব্দুল্লাহসহ সেখানকার নেতৃস্থানীয় কয়েকশ’ নেতাকে গৃহবন্দী ও আটক করে রাখে। পাশাপাশি রাজ্যটিকে কেন্দ্র শাসিত দুটি রাজ্যে ভাগ করার ঘোষণা দেয়। অবশেষে ১৩ অক্টোবর এ সিদ্ধান্ত কার্যকর করে বিজেপি সরকার।

ইত্তেফাক

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯