মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা অভিযানের সময় গুলিবিদ্ধ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাপান সরকার ১৪ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস খোঁজ মিলছে না অভিনেতা আলভীর এবারে পর্দা উঠল অমর একুশে বইমেলার অনুমোদনহীন গ্যাস পাম্পে আগুন, তদন্ত কমিটি গঠন ১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ব্যাংক বন্ধ কলকারখানা চালুতে সহযোগিতা করবে: গভর্নর সাতক্ষীরা গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২ দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০ বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ, পুলিশ মোতায়েন মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
বগুড়ার করতোয়া নদীতে ভেসে যাচ্ছে টাকা

বগুড়ার করতোয়া নদীতে ভেসে যাচ্ছে টাকা

অনলাইন ডেস্ক : বগুড়ার করতোয়া নদীতে টাকা ভেসে যাওয়ার সংবাদে জেলাজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। ভেসে যাওয়া টাকা দেখতে গতকাল ১৪ অক্টোবর, সোমবার রাতে সদর উপজেলার চেলোপাড়া সেতুতে ভিড় জমায় শত শত জনতা। করতোয়া নদীর চেলোপাড়া সেতুর নিচ দিয়ে টাকা ভেসে যাচ্ছে এমন গুজবে সেখানে ভিড় জমান তারা।

সম্প্রতি কিছুদিন আগে বগুড়ায় বাংলাদেশ ব্যাংকের পার্চিং করা টাকা জনসম্মুক্ষে ফেলায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে। এবার নদীতে টাকা ভেসে যাওয়ার সংবাদে সেখানে গিয়ে দেখা গেছে মানুষের উপচেপড়া ভিড়।

চেলোপাড়ার বাসিন্দা কাইলা নামে এক যুবকের হাতে এসময় বেশ কিছু টাকা দেখা যায়। তিনি বলেন, ‘ব্রিজের নীচ দিয়ে টাকা ভেসে যেতে দেখে পানিতে নেমে কিছু টাকা উদ্ধার করেছি। যার পরিমাণ প্রায় ৫০০-৬০০ টাকা।’ তার হাতে ১০ টাকা ও ১০০ টাকার কিছু নোট দেখা যায়।

অপর এক যুবক ২৩০০ টাকার মতো কুড়িয়ে পেয়েছেন বলে দাবি করেন স্থানীয়রা। এছাড়াও তাদের দাবি, অজ্ঞাত এক যুবক প্রথমে ১৫-২০ হাজার টাকার একটি বান্ডিল নদী থেকে নিয়ে চলে যায়। পরে তার দেখাদেখি নদীতে টাকা কুড়ানোর হিড়িক পড়ে। অনেক টাকা নদীর স্রোতে ভেসেও গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, চেলোপাড়া এলাকায় থাকে প্রায় ২০০ পকেটমার। রাতে হয়তো নদীর পাশে জুয়া খেলা নিয়ে তাদের নিজেদের মধ্যে কোনো ঝামেলা হয়। যার জেরে টাকাগুলো কেউ পানিতে ছুড়ে ফেলে। এতেই ‘টাকা ভেসে যাচ্ছে’ এমন গুজব শহরময় ছড়িয়ে পড়ে।

তবে এ ব্যাপারে স্পষ্ট কোনো কারণ জানা সম্ভব হয়নি। কারো কারো ধারণা, চলমান দুর্নীতিবিরোধী অভিযান থেকে রক্ষা পেতেও কেউ নদীতে টাকা ফেলে দিতে পারেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯