সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দিনাজপুর থেকে উদ্ধার গাইবান্ধায় অপহৃত ছাত্রী

দিনাজপুর থেকে উদ্ধার গাইবান্ধায় অপহৃত ছাত্রী

অনলাইন ডেস্ক : গাইবান্ধা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে ৪ দিন পর দিনাজপুরের পার্বতীপুর থেকে উদ্ধার করেছে গাইবান্ধা সদর থানার পুলিশ।

গাইবান্ধা সদর থানা সূত্রে জানা গেছে, ১০ অক্টোবর গাইবান্ধার টাবুপাড়া থেকে ৯ম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে শাওন মিয়া (২২)। এরপর শাওন ছাত্রীর পরিবারের কাছে বিকাশে টাকা পাঠানোর জন্য চাপ দেন। এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে গাইবান্ধা সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাশ নাম্বারের সূত্র ধরে এবং মোবাইল নাম্বার ট্র্যাক করে তদন্ত অফিসার মুজিবুর রহমানের নেতৃত্বে আসামি শাওন মিয়াকে দিনাজপুরের পার্বতীপুর থেকে আটক করা হয়। সেই সাথে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।

আটক শাওন মিয়া গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খামার বোয়ালী গ্রামের (খেয়াঘাট) আবু বকর সিদ্দিকের ছেলে। অপহৃত ছাত্রী গাইবান্ধা সদরের টাবুপাড়ার বাসিন্দা আশরাফুল ইসলামের মেয়ে।

এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার তদন্ত অফিসার মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯