শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ক্যাটরিনা কাইফ ও বিদ্যা বালানকে শীঘ্রই এক সঙ্গে দেখা যাবে

ক্যাটরিনা কাইফ ও বিদ্যা বালানকে শীঘ্রই এক সঙ্গে দেখা যাবে

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে সর্বশেষ দেখা গিয়েছে ‘ভারত’ সিনেমাতে। এতে ক্যাটের বিপরীতে অভিনয় করেছেন সালমান খান। বর্তমানে ক্যাটরিনা ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘সূর্যবংশী’র কাজে। এই সিনেমাতে অভিনেত্রীর বিপরীতে আছেন অক্ষয় কুমার। অন্যদিকে ‘মিশন মঙ্গল’ মুক্তি পেয়েছে কয়েকদিন হলো। এই সিনেমাতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা বালান।

শোনা যাচ্ছে অক্ষয়ের দুই সিনেমার দুই নায়িকা এক হতে চলেছেন। খুব শীঘ্রই ক্যাটরিনা কাইফ এবং বিদ্যা বালান একটি সিনেমাতে অভিনয় করতে চলেছেন। সিনেমাটি প্রযোজনা করবেন আনন্দ এল. রাই। এটি পরিচালনা করবেন নবাগত অনিরুদ্ধ গণপতি। জানা যায়, ক্যাটরিনা এরই মধ্যে সিনেমাটি করার জন্য সম্মতি দিয়েছেন। একই সঙ্গে সমান্তরাল আরেকটি চরিত্রের জন্য বিদ্যাকে প্রস্তাব দেওয়া হয়েছে। সিনেমাটির স্ক্রিপ্ট এখন চূড়ান্ত পর্যায় রয়েছে।

এদিকে সম্প্রতি ‘সূর্যবংশী’ সিনেমার শুটিং সেটে ক্যাটরিনা জানান, তিনি নারী পুলিশের চরিত্রে কাজ করতে আগ্রহী। তাই ধারণা করা হচ্ছে, আনন্দের সিনেমাটিতে হয়তো পুলিশ রূপে দেখা যাবে তাকে।
আনন্দ এল. রাইয়ের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘জিরো’। এতে শাহরুখের বিপরীতে অভিনয় করেন আনুশকা শর্মা।এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় ক্যাটরিনাকেও।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯