শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাক্ষ্য দিলেন তিন ম্যাজিস্ট্রেট, হলি আর্টিজানে জঙ্গি হামলা

সাক্ষ্য দিলেন তিন ম্যাজিস্ট্রেট, হলি আর্টিজানে জঙ্গি হামলা

অনলাইন ডেক্স : আর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলার মামলার চার সাক্ষী ও আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী তিনজন ম্যাজিস্ট্রেট ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছেন। এখন পর্যন্ত মামলার চার্জশিটের ২১১ জনের মধ্যে ১১৩ জনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলো।

আজ রবিবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান তাদের সাক্ষ্য গ্রহণ করেন। আর কোনো সাক্ষী না থাকায় কার্যক্রম মূলতবি করেন। আগামী ১৭ অক্টোবর পরবর্তী সাক্ষীর দিন ধার্য করা হয়েছে।

সাক্ষ্য দেওয়া ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন মামলার সাক্ষী শিশির ও মাসুদ, ম্যাজিস্ট্রেট গোলাম নবী সাক্ষী আলম চৌধুরী ও তাহরিম কাদেরী এবং ম্যাজিস্ট্রেট নুর নবী আসামি মিজানুর রহমানের জবানবন্দি গ্রহণ করেছিলেন।

সাক্ষ্যগ্রহণ শুরুর আগেই কারাগারে থাকা আসামি মামুনুর রশীদ ওরফে রিপন, শফিকুল ইসলাম ওরফে খালেদ, হামলার মূল সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ, ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজান, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী ও হামলার অন্যতম পরিকল্পনাকারী আবদুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজকে এজলাসে হাজির করা হয়।

গত বছরের ২৬ নভেম্বর মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়। আগে ২৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির আট জঙ্গিকে আসামি করে চার্জশিট দাখিল করেন। সাক্ষী হিসাবে ২১১ জনকে অন্তর্ভুক্ত করেন।

২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ছাড়া জঙ্গিদের ছোড়া গ্রেনেডে পুলিশের দুই পদস্থ কর্মকর্তা নিহত হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯