রবিবার, ২৬ Jul ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বাংলাদেশের কিশোরীরা ভারতকে রুখে দিলো

বাংলাদেশের কিশোরীরা ভারতকে রুখে দিলো

অনলাইন ডেক্স : সাফ অনূর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধারের মিশনে ভালোভাবেই এগুচ্ছে বাংলাদেশের কিশোরীরা। পরপর দুটি ম্যাচ জিতে ইতিমধ্যে ফাইনালে জায়গা করে নিয়েছে শামসুন্নাহাররা। অন্যদিকে শক্তিশালী ভারতও শিরোপা নিষ্পত্তির ম্যাচ নিশ্চিত করেছে।গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিলো ভারত ও বাংলাদেশের কিশোরীরা। শক্তিশালী ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে গোলাম রাব্বানীর শিষ্যরা।

গ্রুপপর্বের অপর দুই দল নেপাল ও ভুটান বড় ব্যবধানে হারায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বিকাল ৩টায় মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। ফাইনালের আগে নিজেদের শক্তি যাচাই করে নিতে এ ম্যাচটিই গুরুত্বপূর্ণ দুদলের কাছে।

ফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নিতে এরকম মোক্ষম একটা ম্যাচই চেয়েছিলো দুদল। কেননা শিরোপা নির্ধারণী ম্যাচে কে কতটা শক্তি দেখাতে পারবে, কার দুর্বল দিক কোনটা সেটা তো একবার পরখ করে দেখা দরকার। সেই সুযোগ কাজে লাগিয়ে দারুণ লড়াই করেছে শামসুন্নাহাররা। ভুটানের জালে ১০টি ও নেপালের জালে ৪টি গোল দেয়া ভারতের চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশের কিশোরীরা।

ম্যাচের শুরুতে ডিফেন্ডারের ভুলে ২৪ মিনিটে গোল খেয়ে বসে বাংলাদেশ। ভারতের আমিশা বাক্সলা ডি বক্সে বল পেয়ে সামনে থাকা গোলরক্ষক রুপনাকে ফাঁকি দিয়ে জালে বল জড়িয়ে দেন। অবশ্য গোল খেয়ে বসে থাকেনি। ২ মিনিট পরই ভারতের জালে বল পাঠিয়ে উল্লাসে মেতে ওঠে গোলাম রাব্বানীর শিষ্যরা। ডি বক্সের একটু বাইরে থেকে বলের পেছনে ছুটছিলেন স্বপ্না রাণী। ভারতের গোলরক্ষক এগিয়ে এলে তার মাথার উপর দিয়ে বল জালে পাঠান স্বপ্না। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯