সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা
বরিশাল সেই বসত বাড়ীর ছাদে অনুমোদনহীন টাওয়ারটি অপসারণ

বরিশাল সেই বসত বাড়ীর ছাদে অনুমোদনহীন টাওয়ারটি অপসারণ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি কর্পোরেশনের কোন ধরনের অনুমোদন ছাড়া নগরীর পুলিশ লাইন রোড এলাকার বসত বাড়ীর ছাদে স্থাপন করা একটি ব্রডব্যান্ড কোম্পানীর টাওয়ার অবশেষে অপসারণ করা হয়েছে।
সিটি কর্পোরেশনের এ সংক্রান্ত নোটিশ প্রাপ্তির পর টাওয়ার মালিক তা নিজ উদ্যোগে অপসারন করেন।

জানা গেছে, নগরীর কলেজ রো’ এলাকার বাসিন্দা এস.এম জাকির হোসেন তার ইউরোটেল বিডি নামক প্রতিষ্ঠানের মাধ্যমে ইন্টারনেট ব্যবসা পরিচালনার জন্য তার মালিকাধীন নগরীর পুলিশ লাইন রোডের এন.হোসেন ব্রাদার্স কমপ্লেক্স এলাকার আইয়ূব ভবনের ছাদে একটি টাওয়ার স্থাপন করেন। দীর্ঘদিনধরে এর মাধ্যমে ব্যবসা কার্যক্রম পরিচালনা করা হলেও এর জন্য বরিশাল সিটি কর্পোরেশন থেকে কোন ধরনের অনুমতি গ্রহন অথবা সিটি কর্পোরেশনকে কোন ট্যাক্স প্রদান করা হয়নি। বাড়ীর মালিক এস.এম জাকির হোসেন প্রভাবশালী হওয়ায় এব্যাপারে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষও এব্যাপারে নীরব ভূমিকা পালন করে।

কিন্তু সম্প্রতি বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ অনুমোদন বিহীন ওই টাওয়ার অপসারন করে তা বিসিসি কর্তৃপক্ষকে অবহিত করার জন্য ভবন ও টাওয়ার মালিককে নোটিশ প্রদান করে। যদিও নোটিশ প্রাপ্তির পর ওই টাওয়ার অপসারন না করে ইউরোটেল বিডি কর্তৃপক্ষ বিসিসির মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তাসহ মোট ৮ জনকে বিবাদী করে আদালতে একটি মামলা দায়ের করে।

অপরদিকে বেঁধে দেয়া সময় পার হওয়ার পর বরিশাল সিটি কর্পোরেশন অবৈধ টাওয়ারটি অপসারনের সিদ্ধান্ত গ্রহন করেন। বিষয়টি টের পেয়ে অবশেষে নিজ উদ্যোগে অনুমোদন বিহীন টাওয়ারটি অপসারন করে নেয় মালিক কর্তৃপক্ষ।

শনিবার সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯