শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল বিশ্ববিদ্যালয় স্নাতক ভর্তি পরীক্ষা স্থগিত

বরিশাল বিশ্ববিদ্যালয় স্নাতক ভর্তি পরীক্ষা স্থগিত

অনিবার্য কারনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) স্নাতক (সম্মান) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তর এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সম্ভাব্য ভর্তি পরীক্ষার পরবর্তী তারিখ এখনও ঠিক করা হয় নি। ১ম বর্ষ স্নাতক(সম্মান) ভর্তি পরীক্ষা ২০১৯-২০ শিক্ষাবর্ষের কোর কমিটির সদস্য প্রফেসর ড. মোঃ মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৮ ও ১৯ অক্টোবর ২০১৯ তারিখে অনুষ্ঠিতব্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তীতে ভর্তি পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি আরিফ হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, ট্রেজারার না থাকায় আগামী ১৮ ও ১৯ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছেনা কবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯