শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশাল গৌরনদী চোর ধরার অপরাধে ফিল্মি স্টাইলে গৃহকর্তার বসতবাড়িতে হামলা

বরিশাল গৌরনদী চোর ধরার অপরাধে ফিল্মি স্টাইলে গৃহকর্তার বসতবাড়িতে হামলা

রাতের আধারে চুরির উদ্দেশ্যে বসত ঘরের মধ্যে প্রবেশ করে ঘাঁপটি মেরে থাকা চোর ধরার অপরাধে রবিবার সকালে ফিল্মি স্টাইলে গৃহকর্তার বসতবাড়িতে হামলা চালানো হয়েছে। চোরের স্বজনরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে এক নারীকে শ্লীলতাহানিসহ পিটিয়ে দুইজনকে আহত করেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামে।
ওই গ্রামের রায়হান হাওলাদারের স্ত্রী আসমা আক্তার জানান, শনিরাত দিবাগত রাতে খাঞ্জাপুর গ্রামের ছফেল হাওলাদার নামের এক লোক চুরির উদ্দেশ্যে তাদের বসতঘরের মধ্যে ঢুকে ঘাঁপটি মেরে থাকে। বিষয়টি তিনি দেখতে পেয়ে ছফেল হাওলাদারকে ঝাপটে ধরেন। একপর্যায়ে তাকে মারধর করে ছফেল পালিয়ে যায়। এ ঘটনার সূত্রধরে রবিবার সকালে ছফেলের স্বজন স্থানীয় রাজ্জাক হাওলাদারের নেতৃত্বে তাদের ৮/১০জন সহযোগিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ফিল্মি স্টাইলে রায়হান হাওলাদারের বসতঘরে হামলা চালিয়ে গৃহবধূ আসমাকে শ্লীলতাহানী ঘটিয়ে মারধর করে। খবরপেয়ে গৃহবধু আসমার ভাই আসাদুল মৃধা ঘটনাস্থলে পৌঁছলে তাকেও মারধর করা হয়।
এ ঘটনায় রবিবার দুপুরে গৌরনদী মডেল থানায় আসাদুল মৃধা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯