রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি :: বরিশালের উজিরপুরে পানিতে ডুবে জয়নাল সরদার (৭০) নামে এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের শানুহার গ্রামের নিজেদের পুকুরে গোসল করতে নেমে ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পর পুকুরে ভাসমান অবস্থায় তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তবে তিনি বৃদ্ধজনিত রোগে আক্রান্ত হয়ে এ দুর্ঘটনার শিকার হন বলে স্থানীয়রা জানিয়েছেন।